✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

কুয়াশা ভেদ করে সূর্যের হাসি ঢাকার আকাশে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-০৪, | ১০:৩৩:৪৫ |

ইংরেজি নতুন বছরের শুরু থেকেই শীতে কাঁপছে ঢাকাসহ সারাদেশ। কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের বেশ কয়েকটি জেলায়। কুয়াশা, মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাসের কারণে শীতের দাপট কয়েকগুণ বেড়েছে। এতে জনজীবনে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম।

তবে শনিবার (৪ জানুয়ারি) সকালে কুয়াশা ভেদ করে ঢাকার দেখা মিলেছে ঝলমলে সূর্যের। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। সকাল ১০টার দিকে কুয়াশা ভেদ করে সূর্যকে হাসতে দেখা গেছে ঢাকার আকাশে। গত দুই দিন ধরে ঢাকায় দেখা যায়নি সূর্যের।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রবিবারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..