✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ভারতের ভবিষ্যৎ ও এর নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে যুক্ত’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৮-১৬, | ১০:২২:৩৯ |

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা স্মিতা পন্ত বলেন, ভারতের ভবিষ্যৎ ও এর নিরাপত্তা বাংলাদেশের সঙ্গে যুক্ত। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিল। কিন্তু খুনিরা বঙ্গবন্ধুর চেতনাকে হত্যা করতে পারেনি।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। জনগণ কট্টরপন্থাকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যান্য দেশের তুলনায় কার্যত বাংলাদেশি শান্তিরক্ষীরা বেশি অবদান রাখছে।

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, বর্তমানে বাংলাদেশের আর্থ-সামাজিক সূচকগুলো পাকিস্তানের চেয়ে ভালো এবং কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে ভালো। একটি সমৃদ্ধ বাংলাদেশের এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বপ্ন বঙ্গবন্ধুই দেখেছিলেন।

আলোচনার শুরুতে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বঞ্চিত ও দরিদ্রদের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সংগ্রাম ও আত্মত্যাগের কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর এই সংগ্রাম ও আত্মত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি মডেল হয়ে আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..