✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের প্রধান বিশেষজ্ঞকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৩, | ১৯:০০:১৭ |

কেন্দ্রীয় সরকারের করোনা ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসককে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ওই চিকিৎসক জানিয়েছেন, করোনার চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সি ক্লোরোকুইনের ব্যবহার নিয়ে দ্বিমত করার কারণেই প্রেসিডেন্ট তাকে সরিয়ে দিয়েছেন। তার অভিযোগ, এই প্রশাসন বিজ্ঞানের ওপর রাজনীতি ও স্বজনপ্রীতিকে ঊর্ধ্বে স্থান দিচ্ছে।

জানা গেছে, ডা. রিক ব্রাইটকে এ সপ্তাহেই আকস্মিকভাবে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তিনি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির পরিচালক এবং প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স বিভাগের উপ সহাকারী সচিব ছিলেন।

পদচ্যুতির প্রসঙ্গে এক কড়া বিবৃতিতে ডা. ব্রাইট বলেছেন, হাইড্রোক্সি ক্লোরোকুইনের পেছনে সরাসরি টাকা ঢালতে তাকে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছিল। এমন অনেক ওষুধের ব্যাপারেই সরকার জোর দিচ্ছে যেগুলোর সঙ্গে আসলে রাজনৈতিক যোগ রয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..