✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানের গানবোট গুলি করে ধ্বংস করে দিন: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৩, | ১৮:৫৮:৩৪ |

উপসাগরে মার্কিন কোনো জাহাজকে যদি ইরানের কোনো অস্ত্রবাহী বোট হয়রান করে তাহলে তাদের দিকে সরাসরি গুলি করে তা ধ্বংস করে দেয়ার জন্য নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সফলভভাবে নিজেদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরানের রেভ্যুলুশনারি গার্ডস। এরপরই এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

গত সপ্তাহে তিনটি মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ডেস্ট্রয়ার, একটি কোস্টগার্ড কাটার এবং একটি সরবরাহ বিষয়ক যান কুয়েত উপকূলে হয়রানির শিকার হয়। এমনিতেই দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। তার ওপর সর্বশেষ এই নির্দেশ সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলবে। এক সপ্তাহ আগে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর বিপজ্জনক কাছাকাছি এসে পড়েছিল ইরানের ১১টি নৌযান।

এরপর বুধবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে আমি নির্দেশনা দিয়েছি ইরানের যেকোনো গানবোট যদি সমুদ্রে আমাদের জাহাজকে হয়রান করে তাহলে তাদের সবগুলোকে গুলি করে ধ্বংস করে দিন।

তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি। ওদিকে হোয়াইট হাউজ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি। এ বিষয়ে পেন্টাগনের কাছে জানতে চেয়েছে বাহরাইন ভিত্তিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিট। পেন্টাগন আবার এ বিষয়ে জানতে চেয়েছে হোয়াইট হাউজের কাছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..