✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৮, | ১৩:১৭:৩৪ |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিভাগের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ আশ্বাস দেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ কয়েকজন ছাত্র প্রতিনিধি ছিলেন।

সাক্ষাৎ শেষে অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, সাম্য খুনের বিচার দ্রুত করার কথা বলা হয়েছে উপদেষ্টাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন এবং সাম্য হত্যার তদন্ত গোয়েন্দা সংস্থা ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন।

সাম্যর বন্ধু ও সহপাঠী নাহিয়ান ইসলাম বলেন, সাম্য খুনের মূল হোতাদের এখনও ধরা হয়নি। মূল যে সাসপেক্ট, যে ছুরি মেরেছে তাকে গ্রেপ্তার করতে পারলে এক্ষেত্রে আশ্বস্ত হবো। স্বরাষ্ট্র উপদেষ্টাও আশ্বস্ত করেছেন প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..