✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

এবার প্রশাসনিক কাজও বর্জন করলেন কুয়েট শিক্ষকরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৯, | ১২:৫৬:০৩ |

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক ‘লাঞ্ছিতের’ অভিযোগে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়ায় এবার ক্লাস বর্জনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে আনুষ্ঠানিক এ ঘোষণা দেওয়া হয়। এর আগে শনিবার রাতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ফারুক হোসেন এই সিদ্ধান্তের কথা বিবৃতির মাধ্যমে শিক্ষকদের অবহিত করেন। গত ৫ মে শিক্ষক সমিতি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে আল্টিমেটাম দেয়। ৪ মে থেকে কুয়েটে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও ক্লাসে যাননি শিক্ষকরা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের পর থেকে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..