✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ইভিএম এ কোনো সমস্যা নেই: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১২-২৭, | ১১:৪৯:৩৪ |

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে কোন সমস্যা নেই। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সিসিটিভি পর্যবেক্ষণের এক পর্যায়ে গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে দাবি করেন সিইসি। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো। ভোটের পরিবেশও ভালো। সকালে থেকে এখন পর্যন্ত তেমন কোনও অভিযোগ আমরা পাইনি। তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিবে।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ভোট ভোট দিতে গিয়ে ইভিএম ত্রুটির ব্যাপারে সিইসি বলেন, প্রথমে একটু সমস্যা হয়েছিল এবং তা পরে ঠিক হয়ে যায়। তিনি ভোট দিয়েছেন।

ইভিএম জটিলতায় অনেকেই ভোট না দিয়ে চলে গেছেন এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম খানিকটা ধীরগতির কথা শুনেছি। তবে কয়জন লোক ইভিএম ভোট না দিয়ে চলে গেছেন। ভোট শেষে মূল্যায়ন করা যাবে।

রংপুর সিটি করপোরেশনের ভোট সিসি ক্যামেরার মাধ্যমে ঢাকা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছেন তিন জন কমিশনার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..