✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শারীরিকভাবে সংকটাপন্ন কিম জং উন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২১, | ১৬:০৮:৪৭ |

উত্তর কোরীয় নেতা কিম জং উনের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। একটি অস্ত্রোপচারের পর সংকটজনক হয়ে গেছে তার শরীরের অবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

দক্ষিণ কোরিয়াভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেইলি এনকে জানায়, ১২ এপ্রিল কিম জং উনের হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে। অতিরিক্ত ধূমপান, মুটিয়ে যাওয়া এবং অধিক পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়ায় এ অস্ত্রোপচার করা হয়। তিনি এখন হিয়াংসান কাউন্টিতে নিজ বাসভবনে বিশ্রামে আছেন। তবে কিমের অসুস্থতা কতটা গুরুতর সে বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি।

গেল ১৫ এপ্রিল শরীর অসুস্থ থাকার কারণে দাদার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি কিম। এরপর থেকেই তার সুস্থতা নিয়ে বিশ্ব মহলে প্রশ্ন ওঠে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..