✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ত্রাণ বিতরণের নামে কোন ধরনের বৈষম্য চলবে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২১, | ১৬:০৫:৩৪ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দুর্যোগকালে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতা ও পরীক্ষীত নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। আজ সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ত্রাণ বিতরণের নামে কোন ধরনের বৈষম্য করা চলবে না। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

ত্রাণ বিতরণে বাধা দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তাদের এ অভিযোগের কোন তথ্য-প্রমাণ নেই। বিএনপিকে নিষ্ক্রীয় করার জন্য তারা নিজেরাই যথেষ্ট, তাদের নেতিবাচক রাজনীতির জন্য আজ তাদের এই পরিনতি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..