✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

পুনাক-ডাসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-২৭, | ০৯:৩২:৪৩ |

বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ মেডিক্যাল ক্যাম্পে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুনাকের সভানেত্রী বলেছেন, ‘চোখ মানুষের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন। তার মধ্যে চোখ গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু অজ্ঞতা ও অসাবধানতাবশত সময়মতো চিকিৎসা না করানোর কারণে আমরা এ অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই, এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..