✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অভিনয়শিল্পী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৯, | ১৫:২৭:৩৪ |

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। অভিনেতা রওনক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লিনা আপা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিলো। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’

ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত নাটকগুলির মধ্যে রয়েছে ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’ প্রমুখ।

বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..