✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সংসদে দাঁড়িয়ে বান্ধবীকে বিয়ের প্রস্তাব সংসদ সদস্যের!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-০২, | ১৬:০৯:৪২ |

ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি ও পুনর্নির্মাণ নিয়ে সংসদে বিতর্কের মধ্যেই ইতালির এক সংসদ সদস্য তার বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ফ্ল্যাভিও দি মুরো নামের ৩৩ বছর বয়সী সংসদ সদস্য এই ঘটনা ঘটান গত বৃহস্পতিবার।

ফ্ল্যাভিও বক্তব্য রাখতে রাখতে বলেন, প্রতিদিন আমরা রাজনৈতিকআলোচনা, বিতর্কে ব্যস্ত থাকি। আমরা প্রায়ই সত্যিকারের মূল্যবোধ, যাঁরা আমাদের যত্ন নেন, আমরা যাঁদের ভালবাসি তাঁদের উপেক্ষা করি। এটা আমার কাছে একটা বিশেষ দিন। এলিসা, তুমি কি আমাকে বিয়ে করবে?

ফ্ল্যাভিও-র বান্ধবী এলিসা দে লিও তখন সংসদের পাবলিক গ্যালারিতে বসেছিলেন। ফ্ল্যাভিও পকেট থেকে একটি আংটি বের করে সবার সামনে এলিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তাঁর এই কাজে সংসদের সদস্যরা বেশ মজা পান। তাঁরা সবাই ফ্ল্যাভিওকে অভিনন্দনও জানান। এমনকি সংসদের স্পিকারও তাঁকে অভিনন্দন জানান।

তবে প্রথমে জানা যায়নি, সংসদের মাঝে এমন প্রস্তাবের উত্তরে এলিসা কী বলেছেন। পরে ফ্ল্যাভিও জানিয়েছেন, এলিসা ‘হ্যাঁ’বলেছেন। তাঁরা শীঘ্রই বিয়ে করতে চলেছেন। তবে বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি।

তবে বিয়ের প্রস্তাব দেয়া ফ্ল্যাভিও-ই একমাত্র সংসদ সদস্য নন। ২০১৭ সালের অস্ট্রেলিয়ার সংসদ সদস্য টিম উইলসনও এমনটি করেছিলেন এবং তারা তিন মাস পর বিয়েও করেছিলেন।

গার্ডিয়ান অবলম্বনে মাল্টিনিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..