✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘একমাত্র ভ্যাকসিনই পারে বিশ্বে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৬, | ১২:১৭:০৬ |

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, সম্ভবত কোভিড-১৯ এর ভ্যাকসিনই পারে পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। বুধবার আফ্রিকার ৫০টির মতো দেশের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারে কেবল নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন। ২০২০ সালের শেষ নাগাদ এ ধরণের ভ্যাকসিন যেন বিশ্বজুড়ে পাওয়া যায় তার জন্যে আন্তর্জাতিক অংশীদাররা যাতে সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে এবং তুমুল গতিতে কাজ করতে পারে তার জন্যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।

গুতেরেস বলেন, গত ২৫ মার্চ তিনি ২শ কোটি মার্কিন ডলার অনুদানের যে আবেদন জানিয়েছেন এখন পর্যন্ত তার ২০ শতাংশ পাওয়া গেছে। এ সময় তিনি কোভিড-১৯ মোকাবেলায় কিছু কিছু আফ্রিকান দেশের প্রচেষ্টার প্রশংসা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..