✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

থামছে না ডেঙ্গুর প্রকোপ, ঢাকা উত্তর সিটিতেই একদিনে ৫ মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৫, | ১৩:৪৯:১২ |

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৫ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটিতেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২২৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১ জন, ঢাকা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, খুলনা বিভাগে ১৫ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩১ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৫৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..