✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ডিগ্রির ফল প্রকাশ, পাসের হার ৮৮.৮০ শতাংশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২০, | ১৩:৩৭:১৮ |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৮৮ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী।

মঙ্গলবার (২০ মে) রাতে এ ফল প্রকাশ করা হয়। রাত ৮টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফল দেখতে পারছেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সারা দেশের ৬৭৯টি কেন্দ্রে এক হাজার ৯১৮টি কলেজের মোট দুই লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ শতাংশ।

গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএ বিভাগে ৬৬ হাজার ৮৩৫ জন অংশগ্রহণ করে পাস করেছেন ৬০ হাজার ৫৪৯ জন। এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।

বিএসএস বিভাগে অংশগ্রহণ করেন ৬৮ হাজার ৯৬৫ জন। এরমধ্যে পাস করেছেন ৬২ হাজার ৬৫৩ জন। পাসের হার ৯০ দশমিক ৮৪ শতাংশ।

বিকম/বিবিএস বিভাগে অংশগ্রহণ করেন ২৫ হাজার ৬২৮ জন। পাস করেছেন ২১ হাজার ৪৬৮ জন। পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ।

বিএসসি বিভাগে অংশগ্রহণ করেন ৬ হাজার ১৫৩ জন। পাস করেছেন ৪ হাজার ১৪৫ জন। পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ।

বি মিউজিক ও বি স্পোর্টস বিভাগে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৫ ও ৭ জন। পাস করেছেন সবাই। দুই বিভাগেই পাসের হার ১০০ শতাংশ। সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) অংশগ্রহণ করেন ৫১ জন। এখানেও পাসের হার ১০০ শতাংশ।

এছাড়া মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫৯ জন। পাস করেছেন ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd.results অথবা result.nu.ac.bd ঠিকানায় ফল দেখতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..