✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সরকারি হিসাবের চেয়ে বেশি করোনা রোগী দেখানোয় ইরাকে নিষিদ্ধ রয়টার্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৫, | ১১:৪৫:৫৫ |

সরকারি হিসাবের চেয়ে বেশি করোনা রোগী দেখিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার জেরে ইরাকে ৯০ দিনের জন্য সংবাদ সংস্থা রয়টার্সকে নিষিদ্ধ করা হয়েছে। ইরাকের গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা বলছে, রয়টার্স ইরাকের সম্প্রচার আইন ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ২১ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে রয়টার্সকে।

রয়টার্সকে দেয়া এক চিঠিতে ইরাকের যোগাযোগ ও গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, এমন ব্যবস্থা নেয়ার কারণ এটা বর্তমান পরিস্থিতিতে হয়েছে যা সামাজিক স্বাস্থ্য এবং নিরাপত্তায় গুরুতর প্রভাব ফেলবে। এদিকে এমন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে রয়টার্স। এক বিবৃতিতে রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়, আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

গত ২ এপ্রিল চিকিৎসক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জ্যেষ্ঠ একজন রাজনীতিবিদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকে এক হাজার মানুষ করোনায় আক্রান্ত। ওইদিকে ইরাকের সরকারের পক্ষ থেকে তখন বলা হয় তাদের আক্রান্ত ৭৭২ জন।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ইরাকে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪শ জন। মারা গেছেন ৭৮ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..