✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নতুন আইজিপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৫, | ১১:৪৩:৪৯ |

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক হিসেবে ব্যাজ গ্রহণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ড. বেনজীর আহমেদ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপস্থিত সকলেই জাতির পিতার প্রতি সশ্রদ্ধ সালাম জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার সরকারি বাসভবন গণভবনে বেনজীর আহমেদকে আইজিপির ব্যাজ পরানো হয়। ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এসময় গণভবনে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সদ্য বিদায়ী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..