✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ইসরায়েল করোনা ভাইরাসের এজেন্ট’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৪, | ১১:২২:৪২ |

ইসরায়েল করোনা ভাইরাসের এজেন্ট । এটাই তাদের পেশা। সোমবার ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়।

ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মিলহেম বলেন, ইসরায়েল এই মহামারির এজেন্ট। এটাই তাদের পেশা। যখন এটা শেষ হবে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো । এসমায় থুতু ছিটিয়ে ফিলিস্তিনিদের মধ্যে ইসরায়েলি সেনারা করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ইব্রাহিম মিলহেম।

এর আগে ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে ইসরায়েল। পরে ইসরায়েল সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ফিলিস্তিনিরা তাদের বিরুদ্ধে করোনা ভাইরাসে নিয়ে মিথ্যাচার করছে। এরপরই ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে আবার এমন মন্তব্য করা হলো। সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, এমন দাবি বন্ধ করার জন্য ফিলিস্তিন সরকারের প্রতি ইতিমধ্যে সতর্ক বার্তা পাঠিয়েছে ইসরায়েল।

ইসরায়েলে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ১১৬ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..