✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

বিএসএফকে মিষ্টি পাঠাল বিজিবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-১০, | ০৮:১১:৫৭ |

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনী এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারত হিলি বিএসএফের ৬১ ব্যাটালিয়নের (ক্যাম্প-১) এর কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয়।

এ সময় বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি।

এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..