সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন সদ্য সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১৩, | ১১:০৪:৩৮ |

সৌদি আরবের রাষ্ট্রদূত হচ্ছেন পুলিশের সদ্য সাবেক আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএমকে (বার)কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের নিমিত্ত তাঁর চাকরি পররাষ্ট্রমন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

২০১৮ সালের ২৫ জানুয়ারি তিনি অতিরিক্ত আইজি এসবি থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আইজিপি হিসেবে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর ছিল আজ ১৩ এপ্রিল শেষ দিন। তার স্থলাভিষিক্ত হয়েছেন বেনজীর আহমেদ। তিনি সর্বশেষ র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর।

বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...