✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাক্ষাৎকারের জন্য এক মিলিয়ন ডলার দাবি করেছিলেন বরিস জনসন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-২৪, | ০৪:৫৯:১৫ |

মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে সাক্ষাৎকার দেয়ার জন্য এক মিলিয়ন ডলার চেয়েছিলেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্লেজ টিভির প্রতিষ্ঠাতা গ্লেন বেকের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান কার্লসন। ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক এখন সোশ্যাল মিডিয়া এক্সে নিজস্ব প্রোগ্রাম চালু করেছেন। এরইমধ্যে দর্শকসংখ্যায় যুক্তরাষ্ট্রের মূলধারার টিভি প্রোগ্রামগুলোকে ছাড়িয়ে গেছেন তিনি। সম্প্রতি প্রথম পশ্চিমা সাংবাদিক হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিয়ে ইন্টারনেটে ঝড় তুলেন কার্লসন। তবে তার দাবি, বরিস জনসনের সাক্ষাৎকার চাইলে তার কাছে এক মিলিয়ন ডলার দাবি করেছিলেন জনসন।

তিনি বলেন, আমি তখন পুতিনের সাক্ষাৎকার নিতে মস্কোতে ছিলাম। বিষয়টি আগেই প্রকাশিত হয়ে গিয়েছিল। আর এ নিয়ে বরিস জনসন অব্যাহতভাবে আমার নিন্দা করে যাচ্ছিলেন। তাই আমি তারও একটি সাক্ষাৎকার নিতে চাইলাম। আমার আশা ছিল, জনসনও ইউক্রেন নিয়ে তার অবস্থান সম্পর্কে ব্যাখ্যা দিতে চাইবেন।

কিন্তু জনসনের প্রতিনিধি আমাকে জানালেন যে, তিনি শুধুমাত্র একটি শর্তেই সাক্ষাৎকার দিতে রাজি হবেন। এ জন্য আপনাকে এক মিলিয়ন ডলার খরচ করতে হবে। সেটা হতে পারে মার্কিন ডলারে, সোনা বা বিটকয়েনেও। কার্লসন বলেন, আমি তখন মাত্র পুতিনের সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু তিনি আমার কাছে অর্থ চাননি।

বরিস জনসন প্রথম থেকেই পুতিনের সাক্ষাৎকার নেয়ার জন্য কার্লসনের সমালোচনা করছিলেন। সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর ডেইলি মেইলে এ নিয়ে একটি ‘মতামত’ প্রকাশ করেন বরিস জনসন। তিনি কার্লসনকে ‘বিশ্বাসঘাতক সাংবাদিক’ বলে আখ্যা দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..