✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১২, | ১০:২৮:৫০ |

জনগণকে করোনা ভাইরাস থেকে রক্ষায় ঘরে বসে বেশি বেশি দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনতো তেমন কোনো কাজ নেই। তাই এ বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া পড়ুন।

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় ঝালকাঠি জেলার সঙ্গে কথা বলার সময়ে জেলা মসজিদের ইমামের কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলা মসজিদের ইমাম বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী ঝালকাঠির সব ইমাম জুমার নামাজ দশজনে পড়েছি এবং ওয়াক্তিয়ায় পাঁচজনের বেশি উপস্থিতি রাখছি না। শবে বরাতের নামাজ বাসায় আদায় করেছি, সামাজিক দূরত্ব বজায় রেখে মহান আল্লাহর কাছে করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভের জন্য দোয়া করছি। দেশবাসী ও পৃথিবীর সকলের জন্য দোয়া করছি।

এ বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, আসলে সবাইকে দোয়াই করতে হবে। যেন এ করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাই। আপনি খুব ভালো কাজ করেছেন যে মসজিদে লোকসমাগম কমিয়ে দিয়েছেন। আপনারা জানেন, সৌদি আরবে মক্কা এবং মদিনাতেও কারফিউ দিয়ে দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, ঘরে বসে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..