✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাভাইরাস: সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৯, | ১৭:৪২:১৯ |

সৌদি আরবের রাজপরিবারের ১৫০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি জানিয়েছে, রাজপরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আক্রান্ত সব সদস্যের পরিচয় জানায়নি পত্রিকাটি।

রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুলাজিজ আল সৌদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন। কিং ফয়সাল হাসপাতলের দুই চিকিৎসক ও রাজপরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি বিষয়টি নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন। প্রিন্স ফয়সাল বাদশাহ সালমানের ভাতিজা।

৮৪ বছর বয়সী বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে লোহিত সাগরের একটি দ্বীপে অবস্থান করছেন। করোনাভাইরাস থেকে রেহাই পেতেই সুরক্ষিত ওই দ্বীপে অবস্থান করছেন তিনি। তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই দ্বীপে কয়েকজন মন্ত্রীর সঙ্গে অবস্থান করছেন।

সৌদি আরবে প্রথম করোনাভাইরাস ধরা পড়ার ছয় সপ্তাহ পর জানা গেল দেশটির রাজপরিবারের ১৫০ সদস্যও ভাইরাসটিতে আক্রান্ত। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৪১ জনের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..