✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমেরিকায় টানা দ্বিতীয় সপ্তাহে চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০২, | ১২:১৭:১৪ |

করোনা ভাইরাসের চাপে স্থবির হয়ে পড়েছে আমেরিকার অর্থনীতি। টানা দ্বিতীয় সপ্তাহে চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ। দেশটির শ্রমবিভাগ জানায়, গত সপ্তাহে রেকর্ড ৬৬ লাখ ৫০ হাজার আমেরিকান প্রথমবারের মতো বেকারভাতার জন্য আবেদন করেছেন। যা আগের সপ্তাহের চেয়ে দ্বিগুণ। এর আগের সপ্তাহে ৩৩ লাখ নাগরিক বেকারভাতার জন্য আবেদন করেন।

করোনা ভাইরাস দ্রুত বিস্তৃত হওয়ায় আমেরিকায় আকস্মিকভাবেই বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্লেষকরা বলছেন, আমেরিকার অর্থনীতিকে পিষ্ট করতে শুরু করেছে করোনাভাইরাস। দুই সপ্তাহের ব্যবধানেই বেকারভাতার আবেদন এক কোটিতে চলে এসেছে। ২০০৮ থেকে ২০১০ সালের মহামন্দার সময় প্রায় ৯০ লাখ নাগরিক চাকরি হারিয়ে বেকারভাতার জন্য আবেদন করেছিলো।

আমেরিকার অনলাইন চাকরির অনুসন্ধান প্রতিষ্ঠান ইনডিডের অর্থনৈতিক গবেষণা পরিচালক নিক বাঙ্কার বলেন, ‘শ্রমবাজারে স্বরণকালের সবচেয়ে বড় পতন চলছে। যে সব শিল্প প্রতিষ্ঠানে ছাটাই হচ্ছে তার মধ্যে এগিয়ে রয়েছে আবাসন, খাদ্য সেবা প্রতিষ্ঠান ও ম্যানুফেকচারিং। এছাড়া অন্যান্য খাতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

দেশটির প্রতিটি রাজ্যেই বেকার বেড়ে চলেছে। ক্যালিফোর্নিয়ায় গত দুই সপ্তাহে ১০ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেছে। যেখানে এর আগের সপ্তাহে আবেদন ছিলো ১ লাখ ৮৬ হাজার। গত সপ্তাহে নিউইয়র্কে আবেদন করেছে ৩ লাখ ১১ হাজার নাগরিক।

অক্সফোর্ড ইকোনোমিকসের যুক্তরাষ্ট্রের প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ডেকো বলেন, ‘আগামী মে মাস নাগাদ যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ লোক চাকরি হারাবে বলে ধারণা করছি।’
সূত্র: ইউএসএ টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..