✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা পৌঁছে গেছে আমাজনেও!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০২, | ১২:১১:৩২ |

এশিয়া, ইউরোপ ও আমেরিকায় তাণ্ডব চালিয়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সুদূর লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, ব্রাজিলে।

এবার জানা গেল, করোনাভাইরাস পৌঁছে গেছে পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনে। সেখানের ঘন জঙ্গলে ঘেরা একটি গ্রামে উপজাতি এক নারীর দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

বুধবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর গার্ডিয়ানের

এ খবরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাজনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আশঙ্কা প্রকাশ করেছেন।

ব্রাজিলের আমাজন রাজ্যের মেনাস শহর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরের একটি গ্রামে কোকামা উপজাতিতে করোনা রোগী পাওয়া গেছে। সেখানের ১৯ বছর বয়সী এক তরুণীর দেহে কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।

এ বিষয়ে বিবৃতি দিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ভাগ্যবশত, আমদের একজন উপজাতি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি একজন তরুণী। নিরাপত্তার খাতিরে আক্রান্ত ওই তরুণীর নাম এবং পরিচয় জানানো যাচ্ছে না। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পরিবারের অন্য সদস্যদের করোনা পরীক্ষা করা হয়েছে।

তবে বিবৃতিতে এটুকু জানানো হয়েছে যে, আক্রান্ত ওই উপজাতি তরুণী একজন স্বাস্থ্যকর্মী। তিনি আমাজনের দুর্গম গ্রামগুলোতে গিয়ে চিকিৎসা সেবা দেন। তার সহকর্মী আরও ১২ স্বাস্থ্যকর্মী, ১৫ রোগী ও চিকিৎসকদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। সম্প্রতি জ্বর ও গলা ব্যথাসহ করোনা উপসর্গ দেখা দেয় তার শরীরে। এরপরই পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় তার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..