✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০১, | ১৯:১১:৪৮ |

নভেল করোনাভাইরাসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসিবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে বিশ্ব অর্থনীতি এমন সংকটে পড়তে পারে, যা সাম্প্রতিক ইতিহাসে দেখা যায়নি।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এমন মন্তব্য করেন গুতেরেস। এসময় করোনাভাইরাসে আর্থ-সামাজিক প্রভাব নিয়ে জাতিসংঘের একটি গবেষণা প্রতিবেদনও প্রকাশ করেন তিনি। খবর বিবিসির

গুতেরেস বলেন, করোনাভাইরাস সমাজের একেবারে কেন্দ্রে আঘাত হানছে। এতে মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ছে।

তিনি বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠিত হয়। তারপর থেকে এই প্রথম করোনাভাইরাস আমাদের সবচেয়ে বড় হুমকির মুখে ফেলে দিয়েছে।’

সংক্রমণ রোধ করতে ও মাহামারির ইতি টানতে শিগগিরই সমন্বিত স্বাস্থ্য উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে জাতিসংঘের মহাসচিব কঠিন এই সময়ে অনুন্নত দেশগুলোকে সহযোগিতা করার জন্য শিল্পন্নোত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এক পর্যায়ে করোনাভাইরাসকে দাবানলের সঙ্গে তুলনা করেন গুতেরেস।

জাতিসংঘের প্রতিবেদনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে আড়াই কোটি মানুষের কর্মসংস্থান নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী বৈশ্বিক বিনিয়োগে ৪০ শতাংশ অবনমন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..