✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় এবার মার্কিন সেনার মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-৩১, | ১৮:০৯:২৫ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক মার্কিন সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এমন তথ্য দিয়েছে।

বৈশ্বিক মহামারীতে আক্রান্ত সেনাদের সংখ্যা বৃদ্ধির খবরের মধ্যে নতুন এ তথ্য এসেছে। নিহত ওই সেনা ছিলেন নিউজার্সি আর্মি ন্যাশনাল গার্ডসম্যানের সদস্য।-খবর রয়টার্সের

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২১ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার তার মৃত্যু হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক বিবৃতিতে বলেন, আজকের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য একটি বেদনাদায়ক দিন। করোনায় প্রথমবারের মতো আজ আমরা কোনো মার্কিন সেনাসদস্যকে হারালাম।

তিনি বলেন, এটি আমাদের সামরিক বাহিনীর জন্য বড় ক্ষতি। নিহতদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমরা শোক ও সহানুভূতি জানাচ্ছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..