✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা নিয়ে উদ্বেগে জার্মান মন্ত্রীর আত্মহত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৯, | ১৭:৫৬:৩০ |

মারা গেছেন জার্মানির হেসে অঙ্গরাজ্যের অর্থমন্ত্রী থমাস শেফার। শনিবার এক রেললাইন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ থেকে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হেসে রাজ্যের মুখ্যমন্ত্রী ভলকারর বৌফিয়ের রোববার এমনটা জানিয়েছেন। এ খবর দিয়েছে গাল্ফ নিউজ।

খবরে বলা হয়, শনিবার এক রেললাইনের উপর থেকে ৫৪ বছর বয়সী শেফারের মৃতদেহ উদ্ধার করা হয়। ওয়িসবাদেন শহরের প্রসিকিউশনের কার্যালয় জানিয়েছে, তাদের বিশ্বাস শেফার আত্মহত্যা করেছেন। বৌফিয়ের এক বিবৃতিতে জানান, আমরা হতভম্ভ, বিশ্বাস করতে পারছি না। সবচেয়ে বেশি আমরা ব্যথিত।
জার্মানির অর্থনৈতিক রাজধানী ফ্র্যাংকফুর্ট হেসে রাজ্যে অবস্থিত।

ডয়েচে ব্যাংক ও কমার্জ ব্যাংকের মতো শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর সদরদপ্তরও সেখানে অবস্থিত।
শেফার টানা ১০ বছর ধরে হেসের অর্থ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাস জার্মানিতে সংক্রমিত হওয়ার পর থেকেই তিনি এর অর্থনৈতিক প্রভাব কমাতে দিনরাত কাজ করে যাচ্ছিলেন। তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সিডিইউ দলের সদস্য ছিলেন।

বৌফিয়ের বলেন, আমাদের ভেবে নিতে হবে যে তিনি গভীরভাগে উদ্বিগ্ন ছিলেন। এরকম কঠিন সময়ে আমাদের তার মতো একজনের প্রয়োজন ছিল।

শেফার হেসেজুড়ে বেশ জনপ্রিয় ছিলেন। তাকে বৌফিয়েরের উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হতো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..