✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার ওপরে!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৭, | ১৫:৪৭:৫৬ |

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার ওপরে। বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি করোনা রোগী এখন ডনাল্ড ট্রাম্পের দেশে। খবর আলজাজিরা ও রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন ‘করোনাভাইরাস পজিটিভ’ রোগীর সংখ্যা ৮৫ হাজার ৬৫৩ জন।

আক্রান্তের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে করোনার সূতিকাগার চীন এবং প্রাদুর্ভাবের নতুন আঁতুড়ঘর ইতালিকেও ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭০০ জন। আর ইতালিতে ৮০ হাজার ৫০০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..