✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১১ শরণার্থীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-১২, | ১১:০৪:৫৯ |

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এখনো নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বলে জানায়। খবর ইয়াহু নিউজের।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল। শনিবার রাতে আরও পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

নৌকাটিতে মোট ৩৭ শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..