✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বেগম খালেদা জিয়া মুক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৫, | ১৫:০১:৩৩ |

শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সরকারের নির্বাহী আদেশে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার বেলা ৩টার পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তাকে এই হাসপাতালে নেওয়া হয়; গত বছরের এপ্রিল থেকে সেখানেই ছিলেন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে দেওয়া মুক্তির আদেশের কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে হাসপাতালে। পরে তাকে মুক্তি দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..