✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেনীয়দের জীবন রক্ষায় সর্বাত্মক সহায়তা দেবে জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-০৭, | ০৮:৫৫:৫০ |

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রায় আধা ঘন্টা ফোনে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও। তার ভাষ্যানুযায়ী তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন যে, শীতকালে রাশিয়ার আগ্রাসনের কারণে যুদ্ধবিধ্বস্ত দেশটির মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক সহায়তা দেবে জাপান।

জেলেনস্কির সঙ্গে প্রায় ৩০ মিনিট ফোনে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিশিদা এমনটি নিশ্চিত করেছেন বলে এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

কিশিদার ভাষ্যমতে, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন যে, জাপান চলতি বছর সাতটি শিল্পোন্নত দেশের সমন্বতে গঠিত জোট জি-৭’এর সভাপতি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ে সক্রিয় ভূমিকা পালন করবে। রাশিয়ার অব্যাহত হামলার নিন্দা জানিয়ে, ইউক্রেনকে সমর্থনের জন্য তার সাধ্যানুযায়ী সব কিছু করার প্রতিশ্রুতিও দেন কিশিদা।

তিনি জানান, জেলেনস্কি জাপানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ব্যাপারেও দুই নেতা সম্মত হয়েছেন।

ফোনালাপের পর কিশিদা সাংবাদিকদের জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে দেশটির রাজধানী কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু ওই আমন্ত্রণ তিনি গ্রহণ করবেন কিনা তা তিনি বিবেচনা করবেন বলেও নিশ্চিত করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..