✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সব ধানের শীষের এজেন্ট বের করে দিয়েছে: বিএনপির প্রার্থী রবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২১, | ১১:১৬:০৩ |

প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার ভোট গ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ অভিযোগ করেন। এ সময় শেখ রবিউল আলম রবির প্রধান নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

শেখ রবি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়ে সব কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে। আবারও একটি ব্যর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন নির্বাচন না করে ঘোষণা দিলেই পারতো।

তিনি বলেন, করোনা উপেক্ষা করে মানুষ ভোট দিতে আসছে, কিন্তু ভোট দিতে পারছে না। সরকার নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করছে। নির্বাচনের নামে প্রহসন চলছে। ধানের শীষের প্রায় ৮৫০ জন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

ভোট দিতে পারায় নিজেকে ‘সৌভাগ্যবান’ হিসেবে উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘প্রার্থী হিসেবে আমি ভোট দিতে পেরেছি এটা আমার সৌভাগ্য। কিন্তু জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..