✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাকার চারদিকে এলিভেটেড সার্কুলার রোড তৈরির নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ০৩:৫২:৪৩ |

রাজধানীর ঢাকার চারদিকে এলিভেটেড সার্কুলার রোড তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে, সেহেতু এলিভেটেড (উড়াল) হলে ভালো।

এ ছাড়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে তাদের কাছ থেকে ভাড়া না নেওয়ার নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। তবে রক্ষণাবেক্ষণের জন্য সামান্য অর্থ নেওয়ার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নির্দেশনার বিষয়গুলো জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

একনেকে আজ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..