✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১১, | ০০:০০:৩৪ |

‎‘আপনারা ফেব্রুয়ারিতে যে ভোট দিয়েছেন, সেই আঙুলের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে’— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

‎আজ শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা আফরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী।

‎প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ফ্যামিলি কার্ডের কথা শুনিনি। কোনো সরকারের আমলে এ ধরনের উদ্যোগ দেখিনি। হতদরিদ্র পরিবারগুলোর কথা, বিশেষ করে ওই পরিবারের নারীদের কথা চিন্তা করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

তার ভাষায়, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বিএনপির একটি যুগান্তকারী পদক্ষেপ। তৃণমূল পর্যায় থেকে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‎প্রশিক্ষণ কর্মশালায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কে কোন রাজনৈতিক দলের সমর্থক, তা বিবেচনায় না নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। কে কোন দল করে, সেটা আপনাদের দেখার বিষয় নয়। আপনারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন।’

‎কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..