সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

‘এশিয়াতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য নয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০৫, | ১১:১০:৩০ |

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আজ (শুক্রবার) জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সাথে বৈঠক করেছেন। তাদের আলোচ্যসূচির শীর্ষে ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার টানটান উত্তেজনা।

এনএইচকে ওয়ার্ল্ড এ খবর দিয়ে জানায়ঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেলোসি এবং কিশিদা তাইওয়ানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা নিজেদের দু’দেশের অভিন্ন নিবারক সক্ষমতা এবং একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করার অঙ্গীকার নিয়েও আলোচনা করেন।

কিশিদা বলেন, “আমরা নিশ্চিত করেছি যে, জাপান এবং যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করে যাবে”।

অন্যদিকে, পেলোসি টোকিওর মার্কিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা শুরু থেকেই বলেছি যে, এশিয়াতে আমাদের (যুক্তরাষ্ট্রের) প্রতিনিধিত্ব এখানকার ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য নয়, তাইওয়ানের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..