✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৩০ দিন ইউরোপের সব ভ্রমণকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১২, | ১২:৩৬:০২ |

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ৩০ দিনের জন্য ইউরোপের দেশগুলো থেকে সব ধরনের ভ্রমণকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাল শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

গতকাল বুধবার রাতে ট্রাম্প জানিয়েছেন, চীন এবং করোনাভাইরাসে আক্রান্ত অন্য দেশগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের নেওয়া কড়া পদক্ষেপ অনুসরণ করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ফলে ইউরোপ থেকে আসা অনেকের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ভাইরাসটি ছড়িয়েছে।

তিনি আরো বলেন, আমাদের শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে পরামর্শ করার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মার্কিন নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গরুত্ব সহকারে বিবেচনায় রেখে ইউরোপের সব ধরনের ভ্রমণকারী ৩০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

তিনি আরো বলেন, যেসব মার্কিন নাগরিক বর্তমানে ইউরোপের দেশগুলোতে আছেন, তারাও এই সিদ্ধান্তের আওতায় পড়বেন।

তিনি এক টুইট বার্তায় লেখেন, আমাদের বর্তমান চ্যালেঞ্জ করোনোভাইরাস মোকাবেলায় ফেডারেল সরকারের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করার জন্য আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আছি।
মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে আরেক টুইট বার্তায় তিনি লেখেন, শান্ত থাকুন। এটি (করোনাভাইরাসের প্রভাব) চলে যাবে। সত্যিই এটা নিয়ে কাজ চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..