✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি কূটনীতিকদের জানালেন স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১১, | ১১:০৯:০০ |

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের কাছে দেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনে এজন্য জরুরি বৈঠকের আয়োজন করা হয়। ঢাকায় দায়িত্বরত প্রায় ৩০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধানরা বৈঠকে যোগ দেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা ভাইরাসের ফলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকরা নিজ নিজ দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশ সরকারকে করোনা ভাইরাস মোকাবিলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা আদান-প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে রাষ্ট্রদূতরা স্বাস্থ্যমন্ত্রীকে তাদের অভিমত ব্যক্ত করেন। উপস্থিত সকল রাষ্ট্রদূত ও কূটনীতিক সন্তোষ প্রকাশ করেন ও একে অপরের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করেন।—প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..