✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতালির জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১০, | ১০:১০:০৪ |

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতালি জরুরি অবস্থা আরও বাড়িয়েছে। পুরো দেশে জনসাগাম নিষিদ্ধ করা হয়েছে। কার্যত ঘরে অবরুদ্ধ সে দেশের মানুষ এবং কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ইতালির প্রধানমন্ত্রী জিউস্পে কন্টি তার দেশের নাগরিকদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন। সরকারের অনুমতি ছাড়া কাউকে ভ্রমণ না করার পরামর্শ দেন। খবর গার্ডিয়ান, রয়টার্স ও বিবিসির

তিনি বলেন, করোনার হাত থেকে রক্ষা পেতে এছাড়া আর কোনো উপায় নেই। অনেক সময় পেরিয়ে গেছে। এখন আমাদের আরও বেশি সচেতন হতে হবে এবং সবাই মিলে করোনা ঠেকাতে হবে।

সোমবার ইতালিতে করোনভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৬৬ থেকে এক লাফে ৪৬৩ জনে দাঁড়িয়েছে। চীনের পর ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..