র‍্যাম্বোর মাথা কেটে নিজের মাথা বসালেন ট্রাম্প, বিশ্বজুড়ে শোরগোল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১১-২৮, | ১৫:১৫:৫৯ |

হলিউডের হিট একশান মুভি র‍্যাম্বোর কথা নিশ্চয়ই মনে আছে? এবার সেই র‍্যাম্বোস্টার সিলভেস্টার স্ট্যালোনের শরীরে নিজের মুখ বসিয়ে ‘বক্সার’ ছবি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
আর বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে তাঁর এই ছবি ঘিরে। ফটোশপ করা ছবিটি তিনি ট্যুইটারে পোস্ট করেন। এর মাধ্যমে কী ইঙ্গিত করলেন তিনি? গবেষণা চলছে তা নিয়েই।

সম্প্রতি কয়েক দফায় হাসপাতালে ছিলেন তিনি। গত শনিবার ওয়াশিংটনের বাইরে সরকারি হাসপাতালে তার যাওয়া নিয়ে গণমাধ্যমের জল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার অসুস্থতা নিয়ে আলোচনা বন্ধ করতে এই চমকপ্রদ টুইট করলেন তিনি, বলছেন অনেকেই।

আবার অন্য অনেকেই বলছেন, তার শরীর যে একজন বক্সারের মতোই সবল, সেটাই তুলে ধরতে চেয়েছেন তিনি। সিলভেস্টার স্ট্যালোনের মুভি ‘রকি-৩’ এর পোস্টার থেকে এই ছবি নেয়া হয়েছে।

সচেতন মহলের মতে, রকি মুভির চরিত্রের মতোই নিজেকে লড়াকু হিসবে প্রকাশ করতে চেয়েছেন তিনি। যতোবারই হোচট খাবেন ততোবারই উঠে দাঁড়াবেন আরও শক্তভাবে। হাল ছাড়বেন না। বিরোধী শিবিরকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ট্রাম্প।

এদিকে গত ফেব্রুয়ারির সর্বশেষ চিকিৎসা প্রতিবেদন বলছে, ট্রাম্প কিছুটা মোটা হয়ে গেলেও তার স্বাস্থ্য ভালোই আছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...