✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চার জন এমপি করোনায় আক্রান্ত, গণজমায়েত নিষিদ্ধ ফ্রান্সে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৯, | ১৭:৫৭:৩৬ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির পার্লামেন্টের চারজন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষিতে দেশটিতে গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ১ হাজার জনের বেশি মানুষের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানান, হাজারের বেশি মানুষের জমায়েত হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তবে ক্ষেত্রবিশেষে সেটিও এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন তিনি।
তিনি জানান, যেকোনো রকম জমায়েত যেখানে এক হাজারের বেশি মানুষ থাকবেন, এখন থেকে তা নিষিদ্ধ। পাশাপাশি, সরকারের তরফে একটি অনুষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে যেগুলি দেশের স্বার্থে জরুরী সেগুলিকে অনুমতি দেওয়া হবে।

ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ১৯। আক্রান্তের সংখ্যা ১২০৯ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..