✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদি আরবেও বন্ধ ঘোষণা- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৯, | ১৫:৫৪:০৯ |

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

সৌদি শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সোমবার থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজের

বন্ধ ঘোষণা করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-সব সরকারি ও বেসরকারি স্কুল, ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

তবে শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য স্কুল ও কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বলেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

সৌদি শিক্ষামন্ত্রী হামিদ বিন মোহাম্মদ আল শেখ বলেছেন, স্কুল ও কলেজ বন্ধ রাখার এ সিদ্ধান্ত সাময়িক। করোনাভাইরাসের প্রাদুর্ভার একটু কমে গেলেই সব স্বাভাবিক গতিতে চলবে।

উল্লেখ্য, সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫।

এর আগে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতংকে ইতালিতে সব স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দেশটির সরকার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..