✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনাকালে গতানুগতিক নয়, বিশেষ সময়ের বাজেট চায় বিএনপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৮, | ১২:৩৮:৫৫ |

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ ও অভিঘাত থেকে উত্তরণে বিএনপি ৬ মাসের অন্তর্বর্তীকালীন বাজেট চায় উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনাকালে এবারের বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়। করতে হবে বিশেষ সময়ের বাজেট। এর মূখ্য উদ্দেশ্য হবে করোনা প্রভাব মোকাবিলার মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও দুর্ভোগ উপশম করা। যেখানে জীবন-জীবিকার সমন্বয় থাকবে। তবে জীবন আগে।’

শুক্রবার (২৮ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বাজেট ভাবনা অর্থবছর ২০২১-২০২২’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে দরকার হবে সহায়ক নীতি। অনেক মনে করেন, করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই। লক্ষ্য হওয়া উচিত আগামী ৬ মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা।

বিএনপি জীবন বাঁচানোর বাজেট চায় উল্লেখ করে ফখরুল বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না।

তিনি বলেন, হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এতো কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়।
করোনাকালে এতো বড় আকারের বাজেট জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..