✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘যুক্তরাষ্ট্রের জনগণের বিরুদ্ধে বাজি ধরার ফল ভালো নয়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৬, | ১২:১৫:৫১ |

মাস চারেক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন জো বাইডেন। সদ্য সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পছন্দের সোশ্যাল মিডিয়া ছিল টুইটার। আর এই টুইটারেই দিন নেই, রাত নেই টুইট করতেন তিনি। যদিও নির্বাচনে হেরে যাওয়ার পর সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে টুইটার থেকে নিষিদ্ধ ট্রাম্প।

ট্রাম্পের মতো বাইডেন টুইটারে ততোটা সক্রিয় নন। কিন্তু অন্য অনেক বিশ্বনেতার মতো তিনিও নিয়মিত এই প্ল্যাটফর্মে। যারা বলেন যুক্তরাষ্ট্রের
‘আগের সেই সুদিন’ আর নেই তাদের উদ্দেশ্যে প্রায়ই তিনি টুইট করেন এই বলে যে, ‘যুক্তরাষ্ট্র ফিরে আসছে’।

কিন্তু এবার এর সাথে বাইডেন এমনকিছু যোগ করেছেন যাকে অনেকে ‘হুমকিস্বরূপ’ দেখছেন। বুধবার বাইডেন তার অফিসিয়াল টুইটার এবং ফেসবুকে পোস্ট করেছেনঃ

“যুক্তরাষ্ট্রের জনগণের বিরুদ্ধে বাজি ধরার ফল কখনোই ভালো কিছু নয়। যুক্তরাষ্ট্র ফিরে আসছে।”

অনেককেই টুইটার এবং ফেসবুকের এই পোস্টে মন্তব্য করতে দেখা গেছে, এমন পোস্টের মাধ্যমে বাইডেন আসলে ঠিক কাকে হুমকি দিলেন?

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..