✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এক হাজার উইকেটের মাইলফলক স্পর্শ সাকিবের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৩, | ০৯:৫৩:৫৫ |

শ্রীলংকান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে আউট করার মধ্য দিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেট মিলে এক হাজার উইকেট শিকারের কীর্তি গড়লেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯৯৯ উইকেট নিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেন সাকিব।

এই ১ হাজার উইকেটের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার টি-টোয়েন্টিতে, ৩৬২টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেট হলো ৩২৮টি, আর প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১০টি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ৫৬৯টি। বাকি ৪৩১টি ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য স্বীকৃত ক্রিকেটে।

বাংলাদেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড আব্দুর রাজ্জাকের। কিছুদিন আগে ক্রিকেট থেকে অবসরে গিয়ে জাতীয় নির্বাচকের দায়িত্ব নেওয়া এই বাঁহাতি স্পিনারের উইকেট ১ হাজার ১৪৫টি।

রাজ্জাক ও সাকিবের পর তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা। পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার মোট উইকেট ৭০৯টি। বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের উইকেট ৭০২টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..