✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ১৪:২৪:৪১ |

জাতীয় দলের সঙ্গে বিতর্কের রেশ কাটিয়ে ক্লাবের জার্সিতে ফিরেই গোল করে জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকার গোলের দিনে সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে জয় তুলে নিয়েছে আল নাসর।

ঘরের মাঠ আল আউয়াল পার্কে ৩-০ গোলের জয়ে আল নাসরের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে তার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন আর মাত্র ২০টি গোল প্রয়োজন রোনালদোর।

শুক্রবার রাতের ম্যাচের ২৩তম মিনিটে গোল করেন রোনালদো। কিংসলে কোমানের শট গোলকিপার ওয়ালিদ আলী আটকে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি তিনি।

গোলের পর গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ম্যাচ শুরুর আগে রোনালদোকে সমর্থন জানিয়ে গ্যালারিতে বড় ব্যানারও প্রদর্শন করেন আল নাসর সমর্থকেরা। তাতে লেখা ছিল, ‘গ্রেটনেস ইজ আর্নড’—মহত্ত্ব অর্জন করে নিতে হয়।

এর আগে পর্তুগাল জাতীয় দলের হয়ে নেশনস লিগের বিরতিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ না পাওয়ার পর দলীয় শিবির ছেড়েছিলেন রোনালদো। ২৭ সেপ্টেম্বরের সেই ম্যাচে পর্তুগাল ২-১ গোলে জিতেছিল।

পরে কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন রোনালদো। আল নাসরেও জেসুসের অধীন খেলেছেন এই ফরোয়ার্ড। গত মৌসুমে তার কোচিংয়েই সৌদি লিগের শিরোপা জিতেছিল দলটি।

জাতীয় দলের সঙ্গে বিরোধ নিয়ে আলোচনা চললেও ক্লাবের সমর্থকেরা রোনালদোর পাশে থাকার বার্তা দিয়েছেন। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারি থেকে তার নামে স্লোগানও ওঠে। মাঠে গোল করে সেই সমর্থনের জবাব দেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর গোলের পর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামু কস্তা। জোয়াও ফেলিক্সের কর্নার থেকে হেডে গোল করেন তিনি। ম্যাচের ৭৭তম মিনিটে কোমানের গোলে জয় নিশ্চিত হয় আল নাসরের।

এই জয়ে লিগের শীর্ষে থাকা আল কাদসিয়ার সমান পয়েন্টে পৌঁছেছে আল নাসর। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আল কাদসিয়া, দুইয়ে আল নাসর।

বিডি প্রতিদিন/এনইউ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..