✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাশিয়ার শত্রুদের ‘দাঁত ভেঙে দেওয়ার’ হুমকি দিলেন পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২২, | ০৯:০৯:২৫ |

রাশিয়ার শত্রুদের ‘দাঁত ভেঙে দেওয়ার’ হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার এক সরকারি বৈঠকে গত বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। পশ্চিমাদের সঙ্গে তার দেশের সম্পর্কের শিথিলতার মধ্যেই এমন মন্তব্য করলেন পুতিন। খবর এএফপির।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে বা যারা রাশিয়া আক্রমণ করবে, কিংবা বিশাল ভূখণ্ডে নজর দেবে, তাদের দাঁত ভেঙে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিবার রুশ জাতি যখনই শক্তিশালী হয়ে ওঠে, শত্রুরা রাশিয়ার ডানা ছেঁটে দিতে চায়। প্রত্যেকে আমাদের কোথাও না কোথাও কামড় বসাতে চায়। কিংবা কামড় বসিয়ে আমাদের কাছ থেকে কিছু নিয়ে যেতে চায়। কিন্তু যারা এসব করতে চায়, তাদের জানা উচিত যে, আমরা তাদের দাঁত ভেঙে দেব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..