✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভুটানে প্রথম করোনা রোগী শনাক্ত, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৬, | ১৩:০৪:০৪ |

ভুটানে করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র থেকে ভুটানে বেড়াতে গিয়েছেন। ভুটানে এটিই প্রথম করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা। এ ঘটনার পর ভুটানে আগামী দুই সপ্তাহ সব পর্যটকের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে দেশটির রাজধানী থিম্পুসহ তিনটি এলাকায় সব স্কুল আজ থেকে আগামী দুই সপ্তাহ বন্ধ রাখা হবে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের ফেসবুক পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি একজন মার্কিন পর্যটক। ৭৯ বছর বয়সী এক মার্কিন নাগরিক গত সোমবার ভারত হয়ে ভুটান যান। বৃহস্পতিবার তার জ্বর দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তি হন।সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর করোনাভাইরাস ধরা পড়ে।

ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সঙ্গে ওই পর্যটক যে ৯০ নারী-পুরুষের সংস্পর্শে এসেছেন তাদের ওপর নজর রাখা হচ্ছে। তাদের কারও মধ্যে এখনও কোনো লক্ষণ দেখা যায়নি।

আক্রান্ত ওই ব্যক্তির সঙ্গে একই বিমানে যে আটজন ভারতীয় নাগরিক ভুটানে গেছেন তাদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..