✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় হামলা চলবে: ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-১৬, | ০৬:৪৮:১১ |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামলা চলবেই। স্থানীয় সময় শনিবার টিভিতে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এ ঘোষণা দেন।

তিনি বলেন, যত দিন প্রয়োজন, তত দিন হামলা চলবে। সাধারণ মানুষকে সুরক্ষা দিতে সবকিছু করা হয়েছে বলে তিনি দাবি করেন। খবর আল জাজিরার

নেতানিয়াহুর বলেন, চলমান সংঘর্ষের জন্য ইসরায়েলি বাহিনী দায়ী নয়। বরং এ হামলার জন্য হামলাকারী দায়ী।

গত সোমবার থেকে ইসরায়েল ও গাজার হামাস বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র রূপ নিয়েছে। ২০১৪ সালের গাজা যুদ্ধের পর ইসরায়েল ও হামাসের একে অপরের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।

এই হামলায় এখন পর্যন্ত ১৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু ৪১ জন। এছাড়া ইসরায়েলের হামলায় আহত হয়েছে আরও ৯৫০ জন।

রোববার ভোরেও গাজায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। অন্যদিকে, ফিলিস্তিনিরা তেল আবিবকে লক্ষ্য করে রকেট ছুড়েছে।

শনিবার ইসরায়েলি বাহিনী গাজায় অবস্থিত ১২ তলা একটি ভবন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়। ওই ভবনে এপি ও আল–জাজিরার কার্যালয় ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আল জালা নামে ওই ভবন তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। সেখানে হামাসের সামরিক বাহিনীর কার্যালয় রয়েছে। এ কারণে হামলার আগে তারা ওই ভবন থেকে মানুষকে সরে যেতে সতর্ক করেছিলেন।

নেতানিয়াহু বলেন, হামাসের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিদের আগেই সেখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে ইসরায়েল।

লাগাতার হামলা থেকে জীবন বাঁচাতে সীমান্তের কাছে বসবাস করা হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া শুরু করেছে।

জাতিসংঘ জানিয়েছে, উত্তর গাজায় প্রায় ১০ হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে গেছে। অনেকে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং মিসরের দূতেরা পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন। তবে এ পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোববার পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..