✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

এক যুগেও কাজে আসেনি কৃষি আবহাওয়া অফিস, ফসল হারাচ্ছেন কৃষক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৮:৪৮:১৭ |

তিন মাসের পরিশ্রমে ফলানো আমন ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন নওগাঁর বদলগাছীর কৃষকেরা। কিন্তু টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় কোথাও কাটা ধান পানিতে ভাসছে, কোথাও জমিতে পড়ে আছে পাকা ধানগাছ। ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আলু, পেঁয়াজসহ শীতকালীন সবজির আবাদেও।

কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য দিয়ে ফসল রক্ষায় সহায়তার লক্ষ্যে ২০১২ সালে বদলগাছীতে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। তবে এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দুর্যোগের সময় প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষকদের অভিযোগ, কার্যালয়টি অধিকাংশ সময় বন্ধ থাকে। আবহাওয়ার পূর্বাভাস বা ফসল রক্ষায় করণীয় সম্পর্কেও তাঁরা নিয়মিত কোনো তথ্য পান না।

সরেজমিনে পর্যবেক্ষণাগারে গিয়ে দেখা যায়, মূল ফটক ভেতর থেকে তালাবদ্ধ। ডাকাডাকির পর একজন এসে ফটক খুলে দেন। তবে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে নিজেকে উচ্চ পর্যবেক্ষক পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, কার্যালয়ের কর্মকর্তা ছুটিতে আছেন। তিনি কবে ফিরবেন, তা নিশ্চিত করে বলতে পারেননি।

কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি বিস্তারিত কথা বলতে রাজি হননি। কৃষকদের কাছে পূর্বাভাস না পৌঁছানোর কারণেও কোনো বক্তব্য দেননি।

এদিকে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, নিচু জমিতে পানি জমে আছে। কোথাও হাঁটুসমান পানিতে ভাসছে কাটা ধান, আবার কোথাও জমিতে নুয়ে পড়েছে পাকা ধানগাছ। আগাম আবাদ করা আলু ও পেঁয়াজের জমিতেও পানি জমেছে। এতে ফসল পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলার চাংলা এলাকার কৃষক হাফিজার বলেন, দুর্যোগের আগাম খবর পেলে ফসল রক্ষায় প্রস্তুতি নেওয়া যেত। পাকা ধান জমিতে না রেখে দ্রুত কেটে ঘরে তুলতে পারতেন তাঁরা।

কৃষক ছামছুল ও বাচ্চুর ভাষ্য, আগে থেকে সতর্ক করা হলে আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দেওয়া সম্ভব হতো। এতে কিছু ক্ষতি এড়ানো যেত।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমন এবং ১ হাজার ১৭৫ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২৫ হেক্টর জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়া সম্পর্কে সতর্ক করেছে এবং পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাঁরা কোনো পূর্বাভাস পাননি।

এতে পর্যবেক্ষণাগারটির কার্যক্রম নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে। কৃষিসংশ্লিষ্ট আবহাওয়ার তথ্য সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান থেকে উপজেলা কৃষি বিভাগই যদি পূর্বাভাস না পায়, তাহলে মাঠপর্যায়ের কৃষকদের কাছে সময়মতো তথ্য পৌঁছানোর ব্যবস্থা কতটা কার্যকর—তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অন্যদিকে, সংঘর্ষের পর মেঘনার শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় আলমগীর দালাল নামে এক ব্যক্তি নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..